ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন বঙ্গভবনের দরবার হলে শপথের অপেক্ষায় নতুন মন্ত্রীরা নতুন মন্ত্রী হচ্ছেন মঈন খান, পার্থ, সাচিং প্রু ও শামীম কায়সার; আজই শপথ জবি বাংলা বিভাগের অ‍্যালামনাই অ‍্যাসোসিয়েশন গঠিত : আহ্বায়ক শামসুদ্দিন দিদার ও সদস্য সচিব মিজানুর নাঙ্গলকোটে ছয়শত ইয়াবা বড়িসহ যুবক আটক ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৪ দলে শিরোপা জিতল মেসির বড় ছেলে ধর্ষন থেকে বাঁচতে প্রতবিন্ধী যুবককে হত্যা দাবী নারীর শহীদ হাদী হত্যার বিচার চেয়ে আলোচিত পাগলা মসজিদের দানবক্সে চিঠি কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল নিষিদ্ধ আ. লীগের অপশক্তির বিরুদ্ধে নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের বিক্ষোভ তিন মেয়েসহ সেই মায়ের দাফন সম্পন্ন: মা-বোনদের হারিয়ে নিঃস্ব সিফাত তুচ্ছ ঘটনায় বোনের হাতে ভাই খুন ইয়াবা বড়িসহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ যুবক নিহত অপমান সইতে না পেরে যুবদল নেতার লালসার শিকার সেই নারীর আত্মহত্যা: লাশ উদ্ধার বিদ্যুৎ না থাকায় বাইরে বসেছিলেন, ডাকাতের হামলায় আহত এসিল্যান্ড কুমিল্লায় কাভার্ডভ্যানের গোপন বক্স থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক-৫ সড়কে ডাকাতদের হামলা: প্রানে রক্ষা পেলেন লাকসাম থানার ওসিসহ একদল পুলিশ ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা যুদ্ধবিধ্বস্ত ইরাকের রূপকথার নায়ক আয়মেন হুসেইন

কুমিল্লায় সাঁতরে নদী পার হতে গিয়ে নিখোঁজ: ১৮ ঘন্টা পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

    • প্রকাশের সময় : May 30, 2026 ইং
কুমিল্লায় সাঁতরে নদী পার হতে গিয়ে নিখোঁজ: ১৮ ঘন্টা পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন: নিহত কলেজ শিক্ষার্থী মোহাম্মদ শিহাব।

বারী উদ্দিন আহমেদ বাবরঃ কুমিল্লার নাঙ্গলকোটে বন্ধুদের সাথে সাঁতার কেটে ডাকাতিয়া নদী পার হতে গিয়ে মোহাম্মদ শিহাব (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ নদী থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজের ১৮ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা  হয়।

 

শুক্রবার (২৯শে মে) দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে নাঙ্গলকোট উপজেলার নারান্দিয়া ব্রিজ সংলগ্ন ডাকাতিয়া নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিহাব নাঙ্গলকোট উপজেলার মৌকারা ইউনিয়নের নারান্দিয়া গ্রামের জহিরুল হক শিপনের ছেলে। সে চট্টগ্রাম বিএন কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। এ ঘটনায় নারান্দিয়া গ্রাম সহ আশেপাশের গ্রামগুলোতে শোকের ছায়া নেমে এসেছে।

 

নিখোঁজ সিহাবের মামা আসিফ আকবর জানান, শুক্রবার দুপুরে শিহাব তার অপর দুই বন্ধুকে নিয়ে নারান্দিয়া গ্রাম থেকে তালের শাস খাওয়ার জন্য পার্শ্ববর্তী ঝাকজুর গ্রামে যায়। জুমার নামাজের সময় ঘনিয়ে আসায় দ্রুত ফিরে আসতে তিন বন্ধু সাঁতার কেটে নদী পার হওয়ার জন্য নদীতে নামে। অপর দুই বন্ধু সাঁতার কেটে নদী পার হলেও শিহাব নদীতে তলিয়ে যায়।

 

চৌদ্দগ্রাম ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, শুক্রবার দুপুর আনুমানিক ১টা ২৫ মিনিটে কলেজ ছাত্র শিহাবের নিখোঁজ হওয়ার খবর পাই।  আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে  নিখোঁজ শিহাবকে উদ্ধারের চেষ্টা করি। তাৎক্ষণিক চাঁদপুর থেকে ডুবুরি টিমকেও খবর পাঠাই। চাঁদপুরের ডুবুরি টিম মোহাম্মদ আলীর নেতৃত্বে  বিকেল থেকে চেষ্টা করেও নিখোঁজ শিহাবকে উদ্ধার করতে পারেনি। পরে সন্ধ্যা হয়ে যাওয়ায়  উদ্ধার কার্যক্রম স্থগিত রাখা হয়। শনিবার ভোর সাড়ে ৫ টায় পুনরায় উদ্ধার কার্যক্রম শুরু করি। একপর্যায়ে সকাল সাড়ে ৭টার দিকে ডাকাতিয়া নদীর নারানদিয়া ব্রীজ সংলগ্ন এলাকা থেকে ডুবন্ত অবস্থা শিহাবের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শিহাবের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান বলেন, খবর পেয়ে ডুবুরি ফায়ার সার্ভিস টিমের সাথে নিখোঁজ মোহাম্মদ শিহাবকে উদ্ধারে তৎপরতা চালিয়েছে। মরদেহ উদ্ধারের পর সুরতহাল করা হয়েছে। এতে অস্বাভাবিক কোন ঘটনা মনে হয়নি। পরিবারের কাছে মরদেহ হস্তাস্তর করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : সাঈদুল ইসলাম

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমরা একে অপরের সহকর্মী, কেউ কারও বস না: ভূমিমন্ত্রী

আমরা একে অপরের সহকর্মী, কেউ কারও বস না: ভূমিমন্ত্রী

ad300
×
শনিবার, ৩০ মে, ২০২৬
News Image

কুমিল্লায় সাঁতরে নদী পার হতে গিয়ে নিখোঁজ: ১৮ ঘন্টা পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

বিস্তারিত কমেন্টে...